Logo

বাড়লো সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০৭:৩৭
বাড়লো সোনার দাম
ছবি: সংগৃহীত

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

দেশের বাজারে বেড়েছে সোনার দাম। এবার প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।

শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের  দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার  নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

বিজ্ঞাপন

নতুন দাম অনুসারে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৮৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৬৯৯ টাকায় বিক্রি করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোনার দাম বাড়া‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম (ভ‌রি) দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD