Logo

৮ ফেব্রুয়ারি পবিত্র শব-ই-মিরাজ পালন হবে

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জানুয়ারি, ২০২৪, ০৬:৪২
৮ ফেব্রুয়ারি পবিত্র শব-ই-মিরাজ পালন হবে
ছবি: সংগৃহীত

দিনগত রাতে পবিত্র শব-ই-মিরাজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন হবে

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে শুক্রবার (১২ জানুয়ারি) ১৪৪৫ হিজরি বর্ষের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রবিবার (১৪ জানুয়ারি) থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শব-ই-মিরাজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন হবে।

শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো, নায়েব আলী মন্ডল এতে সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা প্রসঙ্গে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূরঅনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে এ বিষয়ে পর্যালোচনা করা হয়।

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD