Logo

তাপমাত্রা বাড়বে কবে, জানাল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
১১ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:১২
তাপমাত্রা বাড়বে কবে, জানাল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

শনিবার (১০ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দেয় সংস্থাটি।

বিজ্ঞাপন

শৈত্যপ্রবাহ কমে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) এমন পূর্বাভাস দেয় সংস্থাটি।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বিজ্ঞাপন

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বিজ্ঞাপন

এদিকে, কুড়িগ্রাম,   পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সে. বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

সোমবার (১২ ফেব্রুয়ারি)  সকাল থেকে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

বর্ধিত ৩ দিনের আবহাওয়ায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD