Logo

বাড়তে পারে রাতের তাপমাত্রা, ৪ বিভাগে বৃষ্টির আভাস

profile picture
জনবাণী ডেস্ক
১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৫০
বাড়তে পারে রাতের তাপমাত্রা, ৪ বিভাগে বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞাপন

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এছাড়া স্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে বলেও জানানো হয়।

রবিবার (১৮ ফেব্রুয়ায়রি) আবহাওয়া অফিস বলছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আগামী বুধবার (২১ ফেব্রুয়ারি) চার বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা আরও বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। 

বিজ্ঞাপন

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD