Logo

চিনির দাম বাড়লো কেজিতে ২০ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:১৩
চিনির দাম বাড়লো কেজিতে ২০ টাকা
ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞাপন

আবারও চিনির দাম বেড়েছে। এবার কেজিতে ২০ টাকা বাড়িয়ে সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, “আন্তর্জাতিক ও দেশীয় চিনির বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিএসএফআইসি কর্তৃক উৎপাদিত চিনির বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বাজারে রোজা উপলক্ষ্যে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতা প্রয়োজন।”

এখন থেকে  করপোরেশনের ৫০ কেজির বস্তা চিনির মিলগেটে নতুন বিক্রয়মূল্য হবে প্রতি কেজি ১৫০ টাকা। এবং ডিলার পর্যায়ে বিক্রয়মূল্য ১৫৭ টাকা (এক কেজি) নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া এছাড়া প্যাকেটজাত এক কেজি চিনি মিলগেটে/করপোরেশনের সুপারশপে বিক্রি হবে ১৫৫ টাকায় ও বিভিন্ন সুপারশপ, চিনি শিল্প ভবনের বেজমেন্টে ও বাজারে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজারে সরকারি চিনির নামে মোড়কজাত করে চড়া দামে বিক্রি করছে কিছু প্রতিষ্ঠান। সর্বেশেষ কেজিপ্রতি ১৪০ টাকা চিনির মূল্য নির্ধারণ করে সংস্থাটি।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD