Logo

পেট্রোল লিটারে কমল ৩ টাকা, অকটেন ৪ টাকা

profile picture
জনবাণী ডেস্ক
৮ মার্চ, ২০২৪, ০৫:০৯
পেট্রোল লিটারে কমল ৩ টাকা, অকটেন ৪ টাকা
ছবি: সংগৃহীত

সে হিসাবে লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমেছে।

বিজ্ঞাপন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি দাম সমন্বয় করে প্রজ্ঞাপন দিয়েছে সরকার। এতে করে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। নতুন দাম অনুসারে, লিটারপ্রতি ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৯ টাকা থেকে কমিয়ে ১০৮ টাকা ২৫ পয়সা, অকটেন ১৩০ টাকা থেকে কমিয়ে ১২৬ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা থেকে কমিয়ে ১২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

সে হিসাব অনুযায়ী  লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, অকটেনের দাম ৪ টাকা এবং পেট্রোলের দাম ৩ টাকা কমেছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মার্চ) দাম সমন্বয় করে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। আগামী শুক্রবার (৮ মার্চ) থেকে নতুন এই দাম কার্যকর হবে। আর এই নতুন দর চলতি মাসের জন্য কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমাসে তেলের দাম সমন্বয় করবে সরকার। অর্থাৎ, বিশ্ববাজারে দাম বাড়লে দেশে বাড়বে। কমলে দেশে কমবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে, গেল ২৯ ফেব্রুয়ারি জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের নির্দেশিকা প্রকাশ করে জ্বালানি মন্ত্রণালয়। সেখানে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রোল ব্যক্তিগত যানবাহনে অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাস দ্রব্য হিসেবে সবসময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রোলের দাম বেশি রাখা হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD