Logo

রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

profile picture
জনবাণী ডেস্ক
১২ মার্চ, ২০২৪, ২১:৩৫
রোজায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা-বন্ধ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ
ছবি: সংগৃহীত

সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন

বিজ্ঞাপন

রোজায় শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া আদেশ সোমবার স্থগিত হয়নি। এ বিষয়টি নিষ্পত্তির জন্য আজ মঙ্গলবার (১২ মার্চ) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। ফলে আজ চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

রবিবার (১০ ফেব্রুয়ারি) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে উচ্চ আদালত পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই আদেশে স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার আবেদনটি করে। রমজানে স্কুল খোলা রাখায় যানজটসহ কয়েকটি বিষয় উল্লেখ করে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। উচ্চ আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন—আইনজীবী এ কে এম ফয়েজ ও মাহমুদা খানম।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি এক আদেশে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছিল শিক্ষা বিভাগ। আর রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD