Logo

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শত শত ঘর

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মার্চ, ২০২৪, ০৪:৫৫
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে শত শত ঘর
ছবি: সংগৃহীত

রবিবার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাজধানীরর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠের পাশে কড়াইল বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে বস্তির শত শত ঘর পুড়ে গেছে।

রবিবার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমাদের আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথামিকভাবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

বিজ্ঞাপন

এর আগে, এদিন বিকেল ৪টা ৫ মিনিটে বনানীর কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট পাঠানো হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD