Logo

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন ২৯ মে

profile picture
জনবাণী ডেস্ক
১৮ এপ্রিল, ২০২৪, ০৬:০০
তৃতীয় ধাপে ১১২ উপজেলায় নির্বাচন ২৯ মে
ছবি: সংগৃহীত

বুধবার (১৭ এপ্রিল) কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বিজ্ঞাপন

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে।  ১১২ উপজেলার মধ্যে ২১টিতে ভোটগ্রহণ হবে ইভিএমে এবং বাকিগুলোয় ব্যালটে অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ এপ্রিল) কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুসারে, আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে। দ্বিতীয় ধাপে ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোট হবে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD