Logo

জাবি উপাচার্যের সঙ্গে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি ইন্ডিয়া প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

profile picture
জনবাণী ডেস্ক
২২ এপ্রিল, ২০২৪, ২৪:২৫
জাবি উপাচার্যের সঙ্গে মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি ইন্ডিয়া প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সকাল নয়টায় উপাচার্য অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দু’দেশের মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষক-ছাত্র বিনিময়ের বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সাথে  সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইক্রোবায়োলজিস্ট সোসাইটি, ইন্ডিয়া প্রেসিডেন্ট ড. এ. এম. দেশমুখ।

রবিবার (২১ এপ্রিল) সকাল নয়টায় উপাচার্য অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দু’দেশের মধ্যে যৌথ গবেষণা ও শিক্ষক-ছাত্র বিনিময়ের বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে জলবায়ু পরিবর্তন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অপুষ্টি, দারিদ্র দূরীকরণে টেকসই সমাধান খুজে বের করার বিষয়ে আলোকপাত করা হয়। দুই দেশের মধ্যে  সমস্যাগুলোর সমাধানে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে যৌথ গবেষণা এবং পারস্পরিক শিক্ষা গবেষণার ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

সৌজন্যে সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রেজাউল করিম, যৌথ প্রোগ্রামের বাংলাদেশ সমন্বয়ক ও বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, প্রভাষক সিয়াম আহমেদ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ হাফিজুর রহমান।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD