Logo

আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৪, ০১:৩৩
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিন জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। তারা হলেন, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে পাঁচ জন বিচারপতি রয়েছেন। নতুন এই তিন জনের নিয়োগ হওয়ায় আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো আট জনে।

আপিল বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে শপথবাক্য পাঠ করাবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD