Logo

একদিনের ব্যবধানে আরও কমলো সোনার দাম

profile picture
জনবাণী ডেস্ক
২৬ এপ্রিল, ২০২৪, ০২:৪৪
একদিনের ব্যবধানে আরও কমলো সোনার দাম
ছবি: সংগৃহীত

নীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। এবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার ৬৩০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানিয়েছে। এদিন বিকেল ৩টা ৫০ মিনিট থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সমিতিটি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ৯১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে,গতকাল বুধবার (২৪ এপ্রিল) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৩৯ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ১৫১ টাকা করা হয়।

বিজ্ঞাপন

এ এপ্রিলেই দাম সমন্বয় হয়েছে ৮ বার করেছে বাজুস। আর ৮ দিনের ব্যবধানে দেশের বাজারে ৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে সমিতিটি।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD