Logo

২৬ দিনে প্রবাসী আয় এলো ১৬৮ কোটি ডলার

profile picture
জনবাণী ডেস্ক
২৯ এপ্রিল, ২০২৪, ০৬:৩৪
২৬ দিনে প্রবাসী আয় এলো ১৬৮ কোটি ডলার
ছবি: সংগৃহীত

আর গত মার্চ মাসের প্রথম ২৬ দিনে আসে ১৬২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এই হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিজ্ঞাপন

চলতি মাস এপ্রিলের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৬৮ কোটি ৯ লাখ মার্কিন ডলার ।

রবিবার (২৮ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকে বলা হয়, এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে ১৬৮ কোটি ৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আর গত মার্চ মাসের প্রথম ২৬ দিনে আসে ১৬২ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার। এই হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

বিজ্ঞাপন

এপ্রিলের প্রথম ২৬ দিনে আসা প্রবাসী আয়ের মধ্যে মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ কোটি ১ লাখ ৮০ হাজার ডলার। এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৮ কোটি ৯৮ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৪২ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি ব্যাংকের মাধ্যমে ৫৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

বিজ্ঞাপন

এপ্রিলের ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার। ১৩ থেকে ১৯ এপ্রিল দেশে এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। এ ছাড়া ৬ থেকে ১২ এপ্রিলের মধ্যে দেশে রেমিট্যান্স এসেছে ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। আর ১ থেকে ৫ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

বিজ্ঞাপন

এ বছরের মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এর আগের মাস ফেব্রুয়ারিতে প্রবাসী আয় আসে প্রায় ২১৭ কোটি ডলার। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ডলার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD