Logo

বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যে পরামর্শ দিলেন হিট অফিসার

profile picture
জনবাণী ডেস্ক
৪ মে, ২০২৪, ০৪:৩৫
বস্তিবাসীদের নিয়ে মেয়রকে যে পরামর্শ দিলেন হিট অফিসার
ছবি: সংগৃহীত

এসব কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, আমাদের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১টি বস্তি আছে, চিফ হিট অফিসার আমাকে বৃহস্পতিবার (২ মে) বলেছেন, এ মুহূর্তে বস্তিবাসীর আরাম দেওয়া দরকার। বস্তিবাসীরা খেটে খাওয়া মানুষ। তারা যদি দিনে-রাতে ভালোমতো বিশ্রাম না নিতে পারে তাহলে কর্মক্ষমতা হারিয়ে ফেলবে এবং তাদের উপার্জনে অনেক বিঘ্ন ঘটবে।

শুক্রবার (৩ মে) সকালে রাজধানীর উত্তরায় রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণ কালে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

মেয়র আতিক বলেন, তীব্র গরমে বস্তিবাসীকে একটু স্বস্তি দিতে ৯টি কুলিং জোন করা হবে। সমাজ উন্নয়ন বিভাগকে বলেছি-৯টি জায়গায় বস্তিবাসীর জন্য কুলিং জোন তৈরি করে দিতে। এসব কুলিং জোনে শেড থাকবে, ফ্যান থাকবে। এখানে যেন মিস্টের বন্দোবস্ত করতে পারি। আমরা সেই ডিজাইনই রেডি করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন এলাকায় মিস্ট ছড়াচ্ছি। এ ছাড়াও প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের তিনটি করে রিকশা-ভ্যান দেওয়া হয়েছে, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছি আমরা। আমাদের ১০টি ব্রাউজার আছে। এই ব্রাউজার দিয়ে বিভিন্ন স্থানে পানি ছিটাচ্ছি আমরা।

বিজ্ঞাপন

সামর্থবানদের বাসার সামনে কল স্থাপনের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাসার সামনে কল লাগিয়ে দিলে সবাই কিন্তু পানি পান করতে পারে। পাশাপাশি দোকান মালিক সমিতি ও ব্যবসায়ী সমিতির নেতাদের ড্রিংকিং ওয়াটার সরবরাহ করার বিশেষ অনুরোধও জানান তিনি।

বিজ্ঞাপন

মেয়র আতিক আরও বলেন, নগরীর পার্কগুলোতে আর্টিফিশিয়াল মিস্ট তৈরির জন্য ইতোমধ্যে মেকানিক্যাল ডিপার্টমেন্টের সাথে আলাপ হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি পার্কে মিস্টার দিয়ে একটি কর্নার করে দিচ্ছি, যাতে সবাই এসে সেখানে বিশ্রাম নিতে পারে।

এমএল/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD