Logo

২৪ ঘণ্টার মধ্যে সোনার নতুন দাম নির্ধারণ

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৪, ০৬:৪৫
২৪ ঘণ্টার মধ্যে সোনার নতুন দাম নির্ধারণ
ছবি: সংগৃহীত

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টা না যেতেই সোনার  নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রবিবার (৫ মে) বাজুস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭৩৫ টাকা বাড়িয়ে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এর আগে ছিল এক লাখ ১০ হাজার ২১৩ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৭৬৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫ হাজার ৪৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়িয়েছে বাজুস। নতুন দাম সোমবার (৬ মে) থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে টানা ৮ দফা কমার পর শনিবার (৪ মে) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে এক লাখ ১০ হাজার ২১৩ টাকা নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD