Logo

টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সেবা নিলেন ১৬৪৩ জন

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
টুঙ্গিপাড়ায় স্বাচিপের ফ্রি হেলথ ক্যাম্পে সেবা নিলেন ১৬৪৩ জন
ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ মার্চ, ২০২২ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি...

বিজ্ঞাপন

ঢাকা, ২১ মার্চ, ২০২২ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত সপ্তাহব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প  থেকে ৩য় দিনে ১৬শ ৪৩ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্য ঔষধ নিয়েছেন।
আজ সোমবার সকাল নটায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে এ স্বাস্থ্যসেবা কর্মসূচি শুরু হয়। সকাল ১০ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ সেবা কার্যক্রম চলে।

স্বাচিপের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এমএ আজিজ চিকিৎসাসেবা কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করেন।
এ সময়ে তিনি বলেন, জাতির পিতার জন্মদিন উপলক্ষে আমাদের এই আয়োজন। বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণ ঔষধ সরবরাহ করছি।

বিজ্ঞাপন

এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, কার্ডওলজি, মা ও প্রসূতি, চক্ষু, নাক,কান ও গলা, সার্জারি, চর্মরোগ, শিশুরোগ বিভাগ, অর্থোপেডিক্স,  ডেন্টিস্ট্রি,নিউরো সার্জারি বিভাগে দেশবরেণ্য চিকিৎসকরা সেবা দিয়ে আসছেন।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে গত শনিবার ১০ টায়  এ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য শেখ ফজুলুল করিম সেলিম। এদিন বিভিন্ন বিভাগের দেশ বরেণ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা ৪৯৩জন রোগী চিকিৎসা পরামর্শ প্রদান করেন এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। দ্বিতীয় দিনে ৮৮৯ জন রোগী সেবা নিয়েছেন। এ স্বাস্থ্যসেবা কর্মসূচি আগামী ২৫ মার্চ শেষ হবে।

জি আই/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD