Logo

তাপমাত্রা কবে থেকে বাড়বে জানালো আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
১৫ মে, ২০২৪, ০১:৪৮
তাপমাত্রা কবে থেকে বাড়বে জানালো আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

সারাদেশে দিনের তাপমাত্রা বুধবার থেকে দুই ডিগ্রি বাড়তে পারে

বিজ্ঞাপন

সারাদেশে দিনের তাপমাত্রা বুধবার থেকে দুই ডিগ্রি বাড়তে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে আরও বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙ্গামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

জেবি/এজে

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD