Logo

জাবিতে ইংরেজি বিভাগে দু’দিনব্যাপী জাতীয় গবেষণা সম্মেলন শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৪, ০২:০৯
জাবিতে ইংরেজি বিভাগে দু’দিনব্যাপী জাতীয় গবেষণা সম্মেলন শুরু
ছবি: সংগৃহীত

পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণা সারসংক্ষেপ তুল ধরবেন

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘ক্রিটিক্যাল-এ্যাফেক্টিভ পেডাগজি ফর বাংলাদেশ, টিচিং ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, কালচারাল স্টাডিজ, এ্যান্ড কমিউনিকেশন ইন ইংলিশ স্টাডিজ’ শীর্ষক জাতীয় গবেষণা সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, সম্মেলনে সারা দেশ থেকে স্কলার, শিক্ষক এবং পেশাজীবীরা একটি অর্থবহ সংলাপের জন্য একত্রিত হবেন। যেখানে একে অপরে ইংরেজি অধ্যয়নের ক্রিটিক্যাল এ্যাফেক্টিভ পেডাগজি’র আলোকে তাদের চিন্তা-ভাবনা বিনিময় করবেন। তিনি আমাদের পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের তথ্য সমৃদ্ধ, সহানুভূতিশীল এবং সামাজিকভাবে দায়িত্বশীল বিশ্ব নাগরিক গড়ে তোলার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সভাপতি সাবেরা সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মাসরুর শাহিদ হোসেন, সহযোগী অধ্যাপক ড. মোহম্মদ রায়হান শরীফ প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সম্মেলনে একাধিক প্লেনারি সেশনে ৯৮টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে এবং অংশগ্রহণ করছেন ১২০ জন গবেষক। এছাড়া ৪ জন কিনোট স্পিকার, ৪ জন প্লেনারি স্পিকার তাদের বক্তব্য তুলে ধরবেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক, স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডির শিক্ষার্থীরা তাদের গবেষণা সারসংক্ষেপ তুল ধরবেন।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD