Logo

রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৩ জুন, ২০২৪, ০৬:১৫
রাজধানীর পল্টনে বহুতল ভবনে আগুন
ছবি: সংগৃহীত

পরে আরও ৫ টি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

রাজধানীর পল্টনে ফাইন্যান্স টাওয়ারের নামে ১৫ তলা ভবনের পাঁচতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাধারণ শাজাহান শিকদার। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সংবাদ পাওয়া যায়, পুরানা পল্টনের কালভার্ট রোডে অবস্থিত ফাইন্যান্স টাওয়ারের ১৫ তলা ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখা যাচ্ছে। প্রথমে এক ইউনিট সেখানে পাঠানো হয়। পরে আরও ৫ টি ইউনিট যোগ দেয়। সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগুন লাগার ঘটনায় এক নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা। অসুস্থ এ নারীর নাম সাহিদা চৌধুরী (৬৫)।

বিজ্ঞাপন


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন, পল্টনে একটি ভবনে আগুনের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই নারীকে নিয়ে নিয়ে এসেছেন। তার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD