Logo

সায়েন্সল্যাব ছেড়ে ঢাবির দিকে কোটা আন্দোলনকারীরা

profile picture
জনবাণী ডেস্ক
১২ জুলাই, ২০২৪, ০৩:০১
সায়েন্সল্যাব ছেড়ে ঢাবির দিকে কোটা আন্দোলনকারীরা
ছবি: সংগৃহীত

পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করেন।

বিজ্ঞাপন

আল জুবায়ের: সরকারি চাকরিতে নিয়োগে কোটা বাতিলের একদফা দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করতে গিয়েছিলেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে রাস্তায় অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারীরা সড়ক অবরোধ না করেই ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গতকাল বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করে আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। তবে শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

জেবি/আজুবা

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD