Logo

‘আন্দোলনে গুলি না চালানো’ রিটের শুনানি আজও হবে না

profile picture
জনবাণী ডেস্ক
১ আগস্ট, ২০২৪, ২১:১৯
‘আন্দোলনে গুলি না চালানো’ রিটের শুনানি আজও হবে না
ছবি: সংগৃহীত

তবে বেঞ্চের আরেক কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় এদিন ডিভিশন বেঞ্চ বসবেন না।

বিজ্ঞাপন

কনিষ্ঠ বিচারপতি ছুটিতে থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ বৃহস্পতিবারও (১ আগস্ট) হচ্ছে না। এদিন সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, বিচারপতি মোস্তফা জামান ইসলামের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন। তবে বেঞ্চের আরেক কনিষ্ঠ বিচারপতি ছুটি থাকায় এদিন ডিভিশন বেঞ্চ বসবেন না। ফলে এ রিটের শুনানি আজও হচ্ছে না।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক ও সেনাবাহিনী প্রধানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

বিজ্ঞাপন

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান পান্না, ব্যারিস্টার অনীক আর হক ও অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে গতকাল বুধবার (৩১ জুলাই) প্রধান বিচারপতির দফতর জানিয়েছিল, “সংশিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। ফলে বুধবার শুনানি হয়নি।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD