Logo

কাল থেকে সীমিত পরিসরে চলবে হাইকোর্ট

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৪, ০১:১৮
কাল থেকে সীমিত পরিসরে চলবে হাইকোর্ট
ছবি: সংগৃহীত

তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন

বিজ্ঞাপন

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম চলবে। সুবিধাজনক উপায়ে সীমিত আকারে সরাসরি বা ভার্চুয়ালি চলবে এ কার্যক্রম।

বুধবার (৭ আগস্ট) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মশিয়ার রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার থেকে সরাসরি বা ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।”

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD