Logo

টিপু মুনশির আট দিনের রিমান্ড চায় পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
৩০ আগস্ট, ২০২৪, ০১:৩৯
টিপু মুনশির আট দিনের রিমান্ড চায় পুলিশ
ছবি: সংগৃহীত

দিনগত রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আলী হায়দারের আদালতে তার উপস্থিতিতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) দিনগত রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতিস্মরণী রাস্তার উপর আসামীরা এলোপাতারীভাবে গুলি করে ছেলে মো: সুমন সিকদার (৩১) কে হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD