Logo

শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৪, ২৩:৪২
শাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিব গ্রেফতার
ছবি: সংগৃহীত

এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে (২৪) গ্রেফতার করেছে র‌্যাব-৯।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নরসিংদীর রায়পুরা থানাধীন এলাকা থেকে র‌্যাব-৯ ও র‌্যাব-১১ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সজিবুর রহমান নরসিংদী জেলার রায়পুরা থানাধীন দুকুন্দিচর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম রবি উল্লাহ।

বিজ্ঞাপন

গ্রেফতারের বিষয়টি বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল।

বিজ্ঞাপন

তিনি বলেন, “গ্রেফতারকৃত সজিবুর রহমানের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় নাশকতা মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আসামিকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া মামলার অন্য আসামিদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD