Logo

শেখ পরিবারের সদস্য মঈন ৫ দিনের রিমান্ডে

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৩:২১
শেখ পরিবারের সদস্য মঈন ৫ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

বিজ্ঞাপন

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই ও  শেখ পরিবারের সদস্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে  মঈন উদ্দিন আবদুল্লাহকে ৫ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

শনিবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে, আসামির আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মঈনউদ্দিনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

রাজধানীর গুলশান-২ থেকে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাতে মঈনউদ্দিনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, গেল বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে পণ্ড করতে পুলিশের সহায়তায় হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, গেল ৮ অক্টোবর শেখ মুজিবুর রহমানের ভাগনে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের সাতজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

বিজ্ঞাপন

একইসাথে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD