Logo

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৯৬১

profile picture
জনবাণী ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৪, ০৪:৫১
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৯৬১
ছবি: সংগৃহীত

এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন। মারা গেছেন ২৭১ জন।

বিজ্ঞাপন

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (একদিনে) আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময় ৯৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (একদিনে) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৮১ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০৮ জন।

বিজ্ঞাপন

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৬৬৩ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫১ হাজার ৪৫৫ জন। মারা গেছেন ২৭১ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত  ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD