Logo

কমলো ডিজেল-কেরোসিনের দাম

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৭:২১
কমলো ডিজেল-কেরোসিনের দাম
ছবি: সংগৃহীত

ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা করে কমিয়েছে সরকার। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত আছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে   বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা।

তবে পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অনেকটাই একই প্রক্রিয়ায় প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD