Logo

বৃষ্টির বার্তা যে দিল আবহাওয়া অফিস

profile picture
জনবাণী ডেস্ক
৩ নভেম্বর, ২০২৪, ০৭:০৮
বৃষ্টির বার্তা যে দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে আগামী রবিবার বৃষ্টি না হলেও পরের দুদিন বৃষ্টি হতে পারে।

শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় দেওয়া আবহাওয়া অফিসের ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সংস্থাটি জানায়, রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরের দিন সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD