Logo

হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে আগুন

profile picture
জনবাণী ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৫, ০২:০৫
হাজারীবাগ বাজারে ট্যানারি গোডাউনে আগুন
ছবি: সংগৃহীত

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে

বিজ্ঞাপন

ঢাকার হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, শুক্রবার দুপুরে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। আরও চারটি ইউনিট পথে আছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD