Logo

মেট্রোরেল চলাচল বন্ধ, স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জানুয়ারি, ২০২৫, ০১:৩৮
মেট্রোরেল চলাচল বন্ধ, স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়
ছবি: সংগৃহীত

কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও স্টেশনে আসেনি

বিজ্ঞাপন

মেট্রোরেলে যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ রয়েছে ট্রেন চলাচল। 

শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টা ২০ মিনিট থেকে বন্ধ হয়ে যায় মেট্রোরেল সেবা।

বিজ্ঞাপন

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৫ মিনিটে শেষ ট্রেনটি উত্তরা সেন্টার স্টেশন থেকে মতিঝিল যাওয়ার উদ্দেশে রওনা করার পর থেকেই সমস্যার সূত্রপাত হয়। পরের ট্রেনটি ছিল ১টা ২৫ মিনিটে। কিন্তু সেটি ১টা ৩২ মিনিটেও স্টেশনে আসেনি।

বিজ্ঞাপন

জানা গেছে, ট্রেনটি ছাড়ার পর উত্তরা দক্ষিণ স্টেশনের আগে মাঝ পথেই বন্ধ হয়ে যায়। প্রায় ১৫ মিনিট সেখানে বন্ধ থাকবার পর ট্রেনটিকে পুনরায় উত্তরা সেন্টারে নেয়া হয়। যাত্রীদের নামিয়ে ট্রেন খালি রেখে সমস্যা সমাধানের চেষ্টা করে মেট্রো কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

 

এদিকে মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ায় প্রচণ্ড ভিড় দেখা দিয়েছে স্টেশনগুলোতে। অপেক্ষা করতে দেখা গেছে হাজারো যাত্রীর।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD