Logo

তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ২৪:৫৭
তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

সারা দেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে

বিজ্ঞাপন

বৈশাখের শেষ প্রান্তে এসে গরমের তীব্রতা আরও বাড়ছে। এর মধ্যেই আবারও তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (০৯ মে) আবহাওয়া অধিদপ্তরের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ দুপুর ২টা থেকে শুরু করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে, দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং সারা দেশেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাগেছে। এ সময় দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলিসিয়াস বৃদ্ধি পেতে পারে।

এতে আরও বলা হয়, রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD