Logo

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ, জন সাধারণের ভোগান্তি

profile picture
জনবাণী ডেস্ক
১০ মে, ২০২৫, ২২:৫৩
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ, জন সাধারণের ভোগান্তি
ছবি: সংগৃহীত

এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা গেছে

বিজ্ঞাপন

স্বৈরাচার ও ফ্যাস্টিট দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ ৩ দফা দাবি আদায়ে রাজধানীর শাহবাগে দ্বিতীয় দিনের মতো ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি চলছে। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকতে দেখা গেছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে যাতায়াতের সুযোগ করে দেওয়া হচ্ছে।

শনিবার (১০ মে) সকাল থেকে শাহবাগ মোড়ে এমনই চিত্র লক্ষ্য  গেছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে উপস্থিত ছাত্র-জনতা ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করছেন শাহবাগ চত্বর। 

বিজ্ঞাপন

এদিকে ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে গণপরিবহণ চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। 

বিজ্ঞাপন

এর আগে, শুক্রবার (০৯ মে) দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে লেখেন, ‌শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন।  

বিজ্ঞাপন

প্রসঙ্গত, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে গত বৃহস্পতিবার (০৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু হয়। পরে শুক্রবার (০৯ মে) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন। তার পরপরই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করার পাশাপাশি সারা রাত সেখানে অবস্থান করেন।

বিজ্ঞাপন

পরে রাত ১১টার দিকে হাসনাত আবদুল্লাহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার (১০ মে) বিকেল ৩টায় শাহবাগে গণজমায়েতের আহ্বান জানান এবং অবস্থান কর্মসূচি চলমান রাখার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD