Logo

রাজধানীসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ মে, ২০২৫, ০৬:৪১
রাজধানীসহ ১৫ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা
ছবি: সংগৃহীত

সেই সাথে দেশের ১৫ অঞ্চলের নদীবন্দরকে সতর্কতা সংকেত দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রাজধানীর ঢাকাসহ দেশের ১৫ অঞ্চলের উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের ১৫ অঞ্চলের  নদীবন্দরকে সতর্কতা সংকেত দিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

পূর্বাভাসে জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

এসব এলাকার নদীবন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে এ সংস্থাটি।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD