Logo

ঢাকাসহ ১০ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের সতর্কতা

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৫, ২৩:০৬
ঢাকাসহ  ১০ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়ের সতর্কতা
ছবি: সংগৃহীত

এ কারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানী ঢাকাসহ ১০ অঞ্চলে উপর দিয়েছ সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

রবিবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্তত ১০টি অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ কারণে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এ অবস্থায় টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।  এসব অঞ্চলের নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালক থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়াবিদরা আরও জানান, সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD