Logo

বিইউএইচএস’র উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. জেএমএ হান্নান

profile picture
জনবাণী ডেস্ক
৪ জুন, ২০২৫, ০১:০৫
বিইউএইচএস’র উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. জেএমএ হান্নান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. জেএমএ হান্নান।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. জেএমএ হান্নান।

রবিবার (০১ জুন) তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন

বিজ্ঞাপন

এর পূর্বে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর স্কুল অব ফার্মেসি এন্ড পাবলিক হেলথের ডিন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন। 

বিজ্ঞাপন

অধ্যাপক হান্নান বারডেমের বায়োমেডিকেল রিসার্চ গ্রুপে একজন গবেষক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সুইডেনের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন দ্যা কেমিক্যাল সায়েন্সেস-এর রিসার্চ ফেলো ও ইউনিভার্সিটি অব প্যারিসের ল্যাবরেটরি দ্যা ফিজিওপ্যাথোলজি ডি লা নিউট্রিশনের ভিজিটিং সায়েন্টেস্ট এবং মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফ্যাকাল্টি ছিলেন।  

তিনি যুক্তরাজ্যের আলস্টার ইউনিভার্সিটি হতে ফার্মাকোলজিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশীও ও আন্তর্জাতিক পিআর রিভিও জার্নালে তার শতাধিক অভিসন্দর্ভ প্রকাশিত হয়েছে। তিনি দেশে বিদেশে অসংখ্য আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। তিনি ‘মেডিকেল ফার্মাসিউটিক্যাল স্ট্যাটিসটিকস’ নামে একটি বই লিখেছেন। দেশ ও বিদেশ হতে তিনি অনেক রিসার্চ গ্র্যান্ট লাভ করেছেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠায় অবদান রেখেছেন।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD