Logo

ধেয়ে আসছে বজ্রঝড়, বন্যা হতে পারে যেসব অঞ্চলে

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৫, ০৪:৪৮
ধেয়ে আসছে বজ্রঝড়, বন্যা হতে পারে যেসব অঞ্চলে
ছবি: সংগৃহীত

জুনে দেশজুড়ে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

বিজ্ঞাপন

চলতি জুনে দেশজুড়ে ৬ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। সেই সঙ্গে এ মাসেও বঙ্গোপসাগরে এক থেকে দু’টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যারমধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জুন মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানানো হয়েছে।

বুধবার (০৪ জুন) চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া পূর্বাভাসে এমনই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অধিদপ্তর জানিয়েছে, জুনে দেশজুড়ে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি আবার নিম্নচাপেও রূপ নিতে পারে। এছাড়া এ মাসে ছয় থেকে আট দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এছাড়া বিচ্ছিন্নভাবে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯°সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে এ মাসে ভারি বর্ষণের কথাও বলা হয়েছে। এর পাশাপাশি ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল ছাড়াও উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD