Logo

ঈদ আনন্দে বে-রসিক বৃষ্টির বাগড়া

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৫, ০৭:০৩
ঈদ আনন্দে বে-রসিক বৃষ্টির বাগড়া
ছবি: সংগৃহীত

সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে

বিজ্ঞাপন

দেশজুড়ে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি চলছে। পশু কেনা, বাড়ি ফেরা আর কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দেশবাসী। এর মধ্যেই কয়েক দিনের বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ সারা দেশে থেমে থেমে বৃষ্টি হয়। ফলে ঈদযাত্রা, জামাত ও কোরবানির সময় আবহাওয়া কেমন থাকবে, এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আর আবহাওয়া অফিস যে পূর্বাভাস দিয়েছে, তাতে ঈদের দিন দেশের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন শনিবার (০৭ জুন) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঈদের আগের দিন শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঈদের পরের দুই দিন রবি ও সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরের পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এই সময়ের শুরুতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। ঈদের জামাত, কোরবানির সময় এবং যাত্রাপথে বৃষ্টিপাত ও তাপপ্রবাহের পূর্বাভাস মাথায় রেখে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজ্ঞাপন

বুধবার (০৪ জুন) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিন কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সারা দেশে কমবেশি বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD