Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪ জন, অর্ধেকই বরিশাল ও চট্টগ্রামে

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৫, ০৩:৩৮
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৯৪ জন, অর্ধেকই বরিশাল ও চট্টগ্রামে
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত

বিজ্ঞাপন

দেশে ডেঙ্গুর প্রকোপ আবারও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীর মধ্যে অর্ধেকই আক্রান্ত হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে এ সময়ে কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

শনিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৭ জন আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন ২৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, দক্ষিণ সিটিতে ৪৮ জন এবং রাজশাহী বিভাগে ৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

বিজ্ঞাপন

অর্থাৎ এক দিনে মোট রোগীর প্রায় অর্ধেকই (১৫৩ জন) বরিশাল ও চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

একই সময়ে সারা দেশে ৩৩৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১০ হাজার ৬৭৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত সারা দেশে মোট ১১ হাজার ৯৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের।

বিজ্ঞাপন

জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, বর্ষা মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে, যা সামনে আরও গুরুতর রূপ নিতে পারে। এ অবস্থায় স্থানীয় প্রশাসন, নগর কর্তৃপক্ষ ও জনসাধারণকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD