Logo

বর্ষায় রাস্তায় কাদা! যে সহজ উপায়ে পায়ের যত্ন নিন

profile picture
জনবাণী ডেস্ক
৬ আগস্ট, ২০২৫, ২৪:৩৯
বর্ষায় রাস্তায় কাদা! যে সহজ উপায়ে পায়ের যত্ন নিন
ছবি: সংগৃহীত

No matter how hard you try to protect your feet, they will get wet or dirty

বিজ্ঞাপন

এখন বর্ষাকাল, প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে ! রাস্তাঘাটে কাদা, পানি আর ভোগান্তির কোনো শেষ নেই। যার যার কাজে বাইরে যেতে হলে এই নোংরা কাদাপানি পার হয়েই যেতে হচ্ছে। পা যতই বাচানোর চেষ্টা করুন না কেন, পা তো ভিজবেই বা নোংরা তো হবেই। সারাদিনের সব ধকল পায়ের উপর দিয়েই যায়। অনেকে বাসায় ফিরে শুধু পা ধুয়ে ফেলেন সাবান দিয়ে, এরপর আর কিছুই করেন না। কিন্তু এভাবে নিয়মিত পায়ের যত্ন না নিলে হতে পারে —পায়ের আঙুলে ফাঙাস, নখে সংক্রমণ, চামড়া ফেটে যাওয়া, আরও নানা ধরনের সমস্যা ইত্যাদি।

পার্লারে যাওয়া সবসময় সবার জন্য সম্ভব নয়, আর তাই বাসায় বসেই নিজের পায়ের যত্ন নিজেই নিতে হবে, বাসায় বসেই মাত্র ৫টা ধাপে পায়ের যত্ন নেয়া যায়। চলুন জেনে নিই সহজ উপায়গুলো:

বিজ্ঞাপন

ধাপ ১: নখ কেটে পরিষ্কার করুন

বিজ্ঞাপন

- পায়ের নখ নিয়মিত কেটে নিন।

- নেলপলিশ লাগানো থাকলে তুলে ফেলুন।

বিজ্ঞাপন

- নখের কোনার দিকটা ভালো করে পরিষ্কার করুন, কারণ এখানেই সবচেয়ে বেশি ময়লা জমে।

বিজ্ঞাপন

ধাপ ২: পা ভিজিয়ে রাখুন হালকা গরম পানিতে

বিজ্ঞাপন

- এক গামলা গরম পানিতে মেশান বাথ সল্ট বা একটু লবণ।

বিজ্ঞাপন

- চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল, শ্যাম্পু বা বডিওয়াশ মিশিয়ে দিন।

- এতে পা ভিজিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট।

বিজ্ঞাপন

ধাপ ৩: ঘষে পরিষ্কার করুন পায়ের তলা

বিজ্ঞাপন

- একটা ছোট ব্রাশ দিয়ে পায়ের তলা আর আঙুলের ফাঁকগুলো ভালো করে ঘষে নিন।

- গোড়ালি শক্ত হয়ে গেলে পিউমিক স্টোন ব্যবহার করুন।

বিজ্ঞাপন

ধাপ ৪: স্ক্রাব করুন পা

- বাজারের যে কোনো বডি স্ক্রাব ব্যবহার করতে পারেন।

- চাইলে ঘরেই তৈরি করতে পারেন: কফি, চিনি, নারকেল তেল, মধু আর একটু লেবুর রস দিয়ে।

- এই স্ক্রাব দিয়ে পায়ের চামড়া ঘষে পরিষ্কার করুন এবং ১৫ মিনিট রেখে দিন। তারপর ভালোভাবে ধুয়ে ফেলুন।

ধাপ ৫: ময়েশ্চারাইজার লাগান ও যত্ন নিন

- পা ধুয়ে মুছে একদম শুকিয়ে ফেলুন।

- এরপর পায়ের ওপর ভালোভাবে ময়েশ্চারাইজার লাগান।

- চাইলে নেলপলিশ দিতে পারেন, তবে যদি সংক্রমণ থাকে, তাহলে না দেওয়াই ভালো।

- রাতে ঘুমানোর আগে পা ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে ঘুমাতে যান—এটাই হবে সবচেয়ে ভালো রুটিন।

সবশেষে একটা টিপস

বর্ষায় নিয়মিতভাবে পায়ের যত্ন নিলে শুধু ফাঙ্গাস বা দুর্গন্ধ নয়, গোড়ালি ফাটা, চামড়া রুক্ষ হয়ে যাওয়া—এসব সমস্যাও দূরে থাকবে। তাই প্রতিদিন একটু সময় বের করে নিন আপনার পায়ের জন্য।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD