Logo

ডাকসু নির্বাচনে তন্বীর প্রতি সম্মান, বাগছাসের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২৩:১৯
ডাকসু নির্বাচনে তন্বীর প্রতি সম্মান, বাগছাসের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে তন্বীর প্রতি সম্মান, বাগছাসের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবেন না

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে চব্বিশের জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঘোষণা করেছে, এই পদে তারা কেউ মনোনয়ন ফরমই কিনবেন না।

বাগছাস ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, “তন্বী আমাদের জুলাইয়ে জ্বলে ওঠা বিক্ষোভের উৎস। তার প্রতি শ্রদ্ধা রেখে এই পদ শূন্য রাখা হয়েছে এবং তন্বীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে।”

বিজ্ঞাপন

তন্বী বলেছেন, জুলাই আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সেবা ও ন্যায়ের প্রতিফলন ঘটানোর জন্য তিনি ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সমর্থন ও দোয়া প্রত্যাশা করছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD