Logo

বাজারে জ্বালানি তেলের দাম কমবে কবে

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৫, ২৩:২৬
বাজারে জ্বালানি তেলের দাম কমবে কবে
ছবি: সংগৃহীত

মার্কিন বাজারে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারেও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন বাজারে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারেও তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সেই সঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনায় অনিশ্চয়তা এই দাম বৃদ্ধিকে স্থিতিশীল রেখেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ আগস্ট) ব্রেন্ট ক্রুডের দাম ৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি ব্যারেল ৬৭ দশমিক ১১ ডলার। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ৬৩ ডলার হয়েছে। আগের সেশনেও উভয় সূচকে তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছিল।

মার্কিন জ্বালানি তথ্য দপ্তরের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে দেশটিতে তেলের মজুত কমেছে ৬ মিলিয়ন ব্যারেল। গ্যাসোলিনের মজুতও প্রত্যাশার তুলনায় অনেক বেশি হ্রাস পেয়েছে। একই সঙ্গে জেট ফুয়েলের ব্যবহার ২০১৯ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, মার্কিন বাজারে তেলের চাহিদা বেড়ে যাওয়ার কারণে দামও চাঙ্গা হয়েছে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার আলোচনা অনিশ্চয়তার কারণে দাম আরও কিছুদিন ধরে রাখতে পারে। ইউক্রেন-রাশিয়ার শান্তিচুক্তি হলে আবার দাম কমার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল আছে। রুশ তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নও ভারতীয় রিফাইনার নায়ারা এনার্জির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবুও ভারতীয় কোম্পানিগুলো আবারও রাশিয়া থেকে তেল কেনা শুরু করেছে।

সূত্র : রয়টার্স

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD