Logo

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৪ আগস্ট, ২০২৫, ২২:২০
বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

বুড়িগঙ্গা থেকে নারী-শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

রাজধানীর কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা জানান, উদ্ধার হওয়া মরদেহের মধ্যে রয়েছেন দুই নারী, একজন পুরুষ ও তিন বছরের এক শিশু। তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

প্রথমে মীরেরবাগ কোল্ড স্টোরেজের কাছে ভাসমান অবস্থায় এক নারীর লাশ পাওয়া যায়। তার গলায় কালো বোরকা পেঁচানো ছিল এবং পরনে ছিল গোলাপি সেলোয়ার-কামিজ। এর কিছুক্ষণ পর একই স্থান থেকে ওড়নায় পেঁচানো অবস্থায় একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়া উদ্ধার হওয়া এক যুবকের হাতের সঙ্গে এক নারীর হাত বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। পরিচয় নিশ্চিত করতে ফরেনসিক টিমকে অবহিত করা হয়েছে।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD