Logo

শেখ হাসিনাও চায় তত্ত্বাবধায়ক সরকার: অ্যাটর্নি জেনারেল

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০২:৫০
শেখ হাসিনাও চায় তত্ত্বাবধায়ক সরকার: অ্যাটর্নি জেনারেল
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাও চায় তত্ত্বাবধায়ক সরকার: অ্যাটর্নি জেনারেল

বিজ্ঞাপন

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান।

বুধবার (২৭ আগস্ট) নিজের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছি। আদালতে আমরা জানিয়েছি, আবার আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে আর কোনো মা-বাবা তাদের সন্তান হারাবেন না, কোনো ভাই তার ভাইকে হারাবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না। আর কখনো রক্ত দিয়ে ভোটের গণতান্ত্রিক অধিকার আদায় করতে হবে না।”

অ্যাটর্নি জেনারেল আরও উল্লেখ করেন, “আগের সরকার বলতো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা যাবে না। কিন্তু আওয়ামী লীগ নিজেই অনির্বাচিত ছিল। এখন আবার ‘ভূতের মুখে রাম নাম’—শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চাইছেন।”

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD