Logo

৫ দিনের রিমান্ডে ১৩০ কোটি টাকার কোকেনসহ আটক গায়ানার নারী

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৫, ০৭:৩০
৫ দিনের রিমান্ডে ১৩০ কোটি টাকার কোকেনসহ আটক গায়ানার নারী
ছবি: সংগৃহীত

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কোকেনসহ আটক গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বিজ্ঞাপন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ কোকেনসহ আটক গায়ানার নাগরিক এস এম কারেন পিটুলা স্টাফলিকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তার লাগেজ থেকে উদ্ধার হওয়া কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকায় আসেন ওই নারী যাত্রী। মাদক চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা আগে থেকেই বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। যাত্রী ইমিগ্রেশন শেষ করে গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় তার লাগেজে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় লাগেজের ভেতর তিনটি প্লাস্টিকের জার পাওয়া যায়। জারগুলোর ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে সাড়ে ৮ কেজি কোকেন উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নারী যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD