Logo

স্লোগান দিয়ে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদকে জামিন দিয়েছেন আদালত

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৮
স্লোগান দিয়ে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদকে জামিন দিয়েছেন আদালত
ছবি: সংগৃহীত

স্লোগান দিয়ে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদকে জামিন দিয়েছেন আদালত

বিজ্ঞাপন

রাজধানীর গুলিস্তান থেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার সেই বাকপ্রতিবন্ধী যুবক সাইদ শেখ (২২) এর জামিন মঞ্জুর করেছেন আদালত । 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.  জাকির হোসাইনের আদালত জামিন আবেদন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরআগে প্রতিবন্ধী সাইদ শেখের আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া আদালতে তার প্রতিবন্ধী সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করে জানিন আবেদন করেন।  শুনানি শেষে আদালত প্রতিবন্ধী সাইদ শেখের স্থায়ী জামিন মঞ্জুর করেন।

আইনজীবী মোহাম্মদ লিটন মিয়া বলেন, মামলায় তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নিয়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে সাইদ শারীরিক ও বাক প্রতিবন্ধী হওয়ায় তিনি স্লোগান দেওয়া বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার মতো সক্ষম নন। এ বিষয়টি আমরা আদালতকে বোঝাতে সক্ষম হাওয়ায় আদালত তাকে জামিন দিয়েছেন। 

বিজ্ঞাপন

জানা যায়, গত ২৪ আগস্ট বিকেলে গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল ঘিরে তিনজনকে আটক করে পুলিশ। আটকরা হলেন—রাজু আহমেদ, শেখ মো. শাকিল ও সাইদ শেখ। ওইদিনই পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে বড় ধরনের নাশকতার চেষ্টা করছিল।

বিজ্ঞাপন

পরদিন ২৫ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

বিজ্ঞাপন

এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে নির্দেশ দেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সাইদের প্রতিবন্ধকতা যাচাই করে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে।

বিজ্ঞাপন

এ মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আগামী ২৫ সেপ্টেম্বর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য রয়েছে। এর আগে আদালতে সাইদের প্রতিবন্ধকতা সংক্রান্ত বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে তার জামিন শুনানি হবে।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD