Logo

অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

profile picture
জনবাণী ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৩:২৫
অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গুলশান থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম গত ২৪ আগস্ট এই আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি সিদ্দিকুর রহমান পরিকল্পিতভাবে শাহজাদপুরের সুবাস্তু নজরভ্যালির সামনে উপস্থিত থেকে অর্থের যোগান দেন এবং আন্দোলন নিয়ন্ত্রণে সহায়তা করেন। মামলার এজাহারে তিনি ২২৩ নম্বর আসামি হিসেবে উল্লেখ আছেন। সুষ্ঠু তদন্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনার অর্থ যোগানদাতা ও পরিকল্পনাকারীদের খুঁজে বের করা, অস্ত্র উদ্ধারের পাশাপাশি মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল বেইলি রোডে চলার পথে কিছু লোক অভিনেতা সিদ্দিককে আটক করে মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তাকে গুলশান থানায় নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার অভিযোগপত্রে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই সুবাস্তু নজরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন পারভেজ বেপারী। ওইদিন জুমার নামাজের পর আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD