Logo

ডাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করলেন সাবেক ছাত্রলীগ নেতা

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২০
ডাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করলেন সাবেক ছাত্রলীগ নেতা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফেরত চাইতে হাইকোর্টে রিট করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফেরত চাইতে হাইকোর্টে রিট করেছেন সাবেক ছাত্রলীগ নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার। রিটে তার প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে নাম ও ব্যালট নম্বর বাদ দেওয়ার সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত। এছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের কমিটি গঠন কেন বেআইনি হবে না -এ মর্মে রুল জারির অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জুলিয়াস সিজার তালুকদার ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। গত ২৬ আগস্ট প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত ছিল এবং ব্যালট নম্বর ছিল ২৬।

কিন্তু পরবর্তীতে সলিমুল্লাহ মুসলিম হলের এক হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অভিযোগ করেন যে, তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সঙ্গে জড়িত। এ অভিযোগ নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে কমিশনে ফেরত পাঠানো হয়। পরে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় জুলিয়াস সিজার ২৭ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেন। কোনো সাড়া না পেয়ে তিনি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন।

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD