Logo

ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে অভিযোগের জবাব দিলেন ভিপি প্রার্থী আবিদুল

profile picture
জনবাণী ডেস্ক
৯ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৫৪
ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে অভিযোগের জবাব দিলেন ভিপি প্রার্থী আবিদুল
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে প্রবেশ নিয়ে অভিযোগের জবাব দিলেন ভিপি প্রার্থী আবিদুল

বিজ্ঞাপন

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নিয়ম ভঙ্গ করে ভোটকেন্দ্রে প্রবেশের অভিযোগ উঠেছে। তবে তিনি দাবি করেছেন, নিয়ম মেনেই প্রবেশ করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর ঠিক আগে সকাল ৯টার দিকে আবিদুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের ভোটকেন্দ্রে দেখা যায়। পরে তাঁকে জগন্নাথ হলের ভোটকেন্দ্রের সামনেও দেখা মেলে। এ সময় অভিযোগ ওঠে, তিনি নিয়ম ভঙ্গ করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগ প্রসঙ্গে আবিদুল বলেন, “রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ভোটকেন্দ্রে প্রবেশ করেছি।”

বিজ্ঞাপন

সকাল ১০টার দিকে তিনি কার্জন হলের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি জানান, “আমি ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।”

বিজ্ঞাপন

এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বিএনপির দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের কথা তুলে ধরেন। তাঁর প্রত্যাশা, ডাকসু নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “বাংলাদেশে দীর্ঘদিন ভোটাধিকার হরণ হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে।”

ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে আবিদুল বলেন, “কেউ যেন ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে না থাকেন। আপনারা আসুন, ভোটকেন্দ্রে এসে ভোট দিন। বিবেক খাটিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করুন।”

বিজ্ঞাপন

আবিদুলের মতে, দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে, আর শিক্ষার্থীদেরই দায়িত্ব তা সঠিকভাবে প্রয়োগ করা।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD