Logo

হিরো আলমকে আইনি নোটিশ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
হিরো আলমকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করায় আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ...

বিজ্ঞাপন

রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করায় আলোচিত-সমালোচিত সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ দেন।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হিরো আলমের মিউজিক ভিডিও ‘আমারও পরান যাহা চায়’, ‘আমি শুনেছি সেদিন তুমি’ ও ‘মোগোয়া জাগোম্বে’ গানকে ‘গণ-উৎপাত’ আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া নোটিশে ভবিষ্যতে মিউজিক ভিডিও নির্মাণের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন এবং অশালীন পোশাক পরিহিত দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার ও প্রকাশ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য হিরো আলমকে বলা হয়েছে।

ওআ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD