এই যুদ্ধ গণতন্ত্র ফিরে পাওয়ার যুদ্ধ: ফখরুল

সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে আমরা জয়লাভ করবো সাইফুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ শুরু করেছিলেন
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ফিরে পেতে নতুন যুদ্ধ শুরু করেছি, এই যুদ্ধ গণতন্ত্র ফিরে পাওয়ার যুদ্ধ। আর আমরা এবার গণতন্ত্র ফিরে পাবোই।
আজ শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে আমরা জয়লাভ করবো। সাইফুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ শুরু করেছিলেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, সরকার মামলা-হামলার খেলা শুরু করেছে। গায়েবি মামলার আসামি করা হচ্ছে। আমরা দেশে শান্তি চাই। এক দফা এক দাবি, এই সরকারের পদত্যাগ।
জেবি/ আরএইচ/








